Logo

বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান রিনা খান

profile picture
বিনোদন প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৮
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান রিনা খান
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান এবার রাজনীতিতে আরও সক্রিয়ভাবে এগোতে চান। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তিনি রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জানান, দলের চেয়ারপারসনকে শক্তিশালী করতে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। রিনা খান জানান, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান জানান, দল থেকে আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশের বাইরে যেতে বাধ্য হয়েছেন এবং যারা দেশে রয়েছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নিজের ক্ষেত্রেও নানা চাপ ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে তার।

বিজ্ঞাপন

আগের এক সাক্ষাৎকারে রিনা খান জানান, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপির সঙ্গে সম্পর্কের কারণে তিনি নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন।

এদিন ধানের শীষের প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা দলের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD