Logo

জীবনধারা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরলেন প্রভা

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৯
জীবনধারা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরলেন প্রভা
ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী সাদিয়া আক্তার প্রভা। ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজেকে ব্যক্তিগত ও সমসাময়িক নানা বিষয়ে ভক্তদের সঙ্গে যুক্ত রাখেন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় প্রভা নিজের জীবনধারা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

ভিডিওতে তিনি উচ্ছ্বসিত মেজাজে জানান, শুটিং বা অন্য কাজের চাপ নয়, বরং অফিসে তার দিন সবচেয়ে সুশৃঙ্খলভাবে কাটে।

প্রভা বলেন, “অফিসে যেদিন আসি, সেই দিন সবকিছু টাইম অনুযায়ী হয়। টাইমমতো নামাজ পড়ি, খাই, ঘুম থেকে উঠি। পুরো দিনটাই প্রপারলি ব্যবহৃত হয়। একদম প্রোডাক্টিভ ডে হয়।”

বিজ্ঞাপন

অপরদিকে, বাসায় থাকা দিনগুলো প্রভার জন্য একেবারেই আলাদা। তিনি বলেন, “যেদিন বাসায় থাকি সারাদিন শুয়ে থাকি, কফি খাই, স্ক্রল করি। এমনকি নামাজ পড়া ও নিয়মিত সময়মতো কাজ করাও কঠিন মনে হয়।”

প্রভা আরও যোগ করেন, “অফিসে আসলে যেটা খেতে ইচ্ছে করে, সেটা ঠিক যেমন চাই ঠিক তাই খেতে পারি। কখনো সালাদ, কখনো স্যুপ—সব মিলিয়ে অফিসই আমার পছন্দের জায়গা।”

বিজ্ঞাপন

ভিডিওর শেষে নিজের বিকেলের খাবার দেখিয়ে তিনি বলেন, “দেখুন, আমি আজ সালাদ খাচ্ছি। খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে অল্প চিনি কমানো ডেজার্টও আছে। ভেরি গুড। অফিসেই আসা আমার সবচেয়ে পছন্দ।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD