Logo

গ্ল্যামারাস লুকে মুগ্ধ করলেন বিদ্যা সিনহা মিম

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩৮
গ্ল্যামারাস লুকে মুগ্ধ করলেন বিদ্যা সিনহা মিম
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট দিয়েও ভক্তদের মন জয় করে চলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে তিনি একবার আরও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার দুপুরে প্রকাশিত ছবিগুলোতে মিমকে দেখা যায় স্লিভলেস লং সিকুইন গাউনে। গাউনের সঙ্গে মিলিয়ে তিনি কানে পরেছেন পান্নার দুল, আর খোলা ওয়েভি চুলে তৈরি হয়েছে আভিজাত্যপূর্ণ লুক।

মেকআপে দেখা যায় স্নিগ্ধতা, চোখের চাহনিতে ঝলমল করে আত্মবিশ্বাস। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।মিমের এই নতুন লুকে ভক্ত ও নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। মন্তব্য ঘর ভরে গেছে ভালোবাসা ও সাড়া প্রশংসায়।

বিজ্ঞাপন

বর্তমানে মিম বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত। আসন্ন ঈদুল ফিতরের জন্য তার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। এই অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন।

দীর্ঘ বিরতির পর নায়িকা আবারো বড় তারকা আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধছেন। পরিচালক জানিয়েছেন, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, আর বর্তমানে পোস্ট-প্রোডাকশন কাজ চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD