Logo

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৯
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে একই পদ্ধতিতে ভোট দিয়েছিলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে তিনি ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির ভোট নিবন্ধিত রয়েছে পাবনা-৫ আসনে (সদর)। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

এর আগে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, বঙ্গভবন থেকে পাবনায় গেলে ভোটের দিন তার ভোটকেন্দ্রসহ পুরো জেলায় প্রভাব পড়তে পারে, বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে।

বিজ্ঞাপন

এতে সাধারণ ভোটারদের যাতায়াত ও ভোটদানে সাময়িক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। সেই বিবেচনায় নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকাই যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, আগের জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি প্রথাগত পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিয়েছিলেন। তবে এবার নির্বাচন কমিশন আইটি-সমর্থিত পোস্টাল ভোট ব্যবস্থা চালু করেছে। এই পদ্ধতিতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় ইতোমধ্যে কারাগারে থাকা অনেক বন্দী ভোট দিয়েছেন। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং বিপুলসংখ্যক প্রবাসী ভোটারও পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD