Logo

পরীমনিকে গুলি করে হত্যার হুমকি

profile picture
বিনোদন প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৩
পরীমনিকে গুলি করে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে তাকে গালিগালাজ করার পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

এ বিষয়ে পরীমনি জানান, হঠাৎ একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে ভোটসংক্রান্ত বিষয়ে কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার না করার জন্য চাপ দেওয়া হয়। এসব নির্দেশ অমান্য করলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে পরীমনির অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসাইন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD