Logo

বিদেশি সাংবাদিকদের জন্য বিশেষ মিডিয়া সেন্টার ও হটলাইন চালু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪০
বিদেশি সাংবাদিকদের জন্য বিশেষ মিডিয়া সেন্টার ও হটলাইন চালু
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজ সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে, পাশাপাশি চালু করা হয়েছে আলাদা হটলাইন সেবাও।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থানরত বিদেশি সাংবাদিকরা এখান থেকে প্রয়োজনীয় তথ্য ও লজিস্টিক সহায়তা পাবেন।

তথ্য বিবরণীতে বলা হয়, বিদেশি গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহ ও পেশাগত কার্যক্রম নির্বিঘ্ন করতে মিডিয়া সেন্টারটি ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন ও গণভোটসংক্রান্ত বিভিন্ন তথ্য, সমন্বয় এবং সহায়ক সেবা এই কেন্দ্র থেকে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এছাড়া বিদেশি সাংবাদিকদের জন্য নির্বাচনসংক্রান্ত তথ্য দ্রুত পাওয়ার সুবিধার্থে দুটি আলাদা হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো— ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫। এসব নম্বরে যোগাযোগ করে বিদেশি গণমাধ্যমকর্মীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তথ্য জানতে পারবেন।

সরকারি কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণকে আরও সহজ করবে। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের কাজের পরিবেশ আরও সহায়ক ও সংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD