Logo

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বায়ুর স্কোর ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর স্কোর ২৫৬। ২১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২১৩।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD