Logo

৬ দিন অনুমতি ছাড়া ড্রোন উড়লেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৩
৬ দিন অনুমতি ছাড়া ড্রোন উড়লেই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ছয় দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

বেবিচকের জনসংযোগ বিভাগ জানায়, এই সময়ে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন উড়াতে পারবে না। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় কেবল প্রতিরক্ষা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ড্রোন ব্যবহারের অনুমতি থাকবে। এর বাইরে সব ধরনের বেসরকারি ও বাণিজ্যিক ড্রোন উড্ডয়ন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বেবিচক আরও জানিয়েছে, ঘোষিত সময়ে নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD