Logo

সারাদেশে ভোটগ্রহণ শুরু, গণতন্ত্রে ফেরার দিন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪২
সারাদেশে ভোটগ্রহণ শুরু, গণতন্ত্রে ফেরার দিন আজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই দেখা যায় দীর্ঘ লাইন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটারদের পরিচয় নিশ্চিত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হচ্ছে।

প্রথমবারের মতো ভোট দিতে আসা অনেক তরুণ ভোটার তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা গর্বিত।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবেন।

বিজ্ঞাপন

রামপুরার সালামবাগ জামে মসজিদ কেন্দ্রে ভোট দিতে আসা রাকিব হাসান জানান, সকালেই ভোট দিতে চলে এসেছি। একটু লাইন ছিল, তবে পরিবেশ শান্তিপূর্ণ। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেন জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়।

সাবিনা ইয়াসমিন নামের খিলগাঁওয়ে এক বাসিন্দা বলেন, ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। পরিবার নিয়ে এসেছি ভোট দিতে। কেন্দ্রের পরিবেশ ভালো লাগছে। নারী ভোটারদের উপস্থিতিও বেশ চোখে পড়ছে।

বিজ্ঞাপন

ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানো রামপুরার বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, এখানে (সালামবাগ জামে মসজিদ) ফজরের নামাজ পড়েছি। নামাজ শেষেই আমরা কয়েকজন লাইনে দাঁড়িয়েছি। সকাল সকাল ভোট দিয়ে বাসায় যাবো।

তিনি বলেন, ভোট ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখছি। প্রার্থীদের অনেক কর্মী-সমর্থক ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। আমরা চাই, আজ সারাদিন এবং ভোটের পর এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD