Logo

ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪
ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। একই কেন্দ্রে এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ইউনূস সকাল ১০টা ১০ মিনিটে কেন্দ্রের বাইরে উপস্থিত হন এবং ভোট প্রদান শেষে ১০টা ৩৯ মিনিটে কেন্দ্র ত্যাগ করেন।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিতে আসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাদের ভোটকেন্দ্রে আগমনের সময় সেনাবাহিনী এবং পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।

বিজ্ঞাপন

এবারের সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। মোট ২,০২৮ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে ১,৭৫৫ জন রাজনৈতিক দলের প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন।

দেশজুড়ে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি, অর্থাৎ ২১,৫০৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD