Logo

কোন কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০০
কোন কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

কোন কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, আজকের দিনটি গুরুত্বপূর্ণ। আমরা চাই এটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক। আল্লাহ চাইলে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন হবে।

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিডিওটি আমাকে দেখান, আমি খতিয়ে দেখব। এখন একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরও আমরা যাচাই করব।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন জেলায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, আমি তা অস্বীকার করছি না। তবে সবকিছু যেন শান্তিপূর্ণভাবে হয়, সেটিই জনগণের কাছে আমাদের প্রত্যাশা।

কেন্দ্র দখলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। সাংবাদিকরা সত্য সংবাদ দেবে, তা দেশবাসীসহ সবাই উপকৃত হবে।

বিজ্ঞাপন

এর মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের পরিবেশ স্বচ্ছ ও নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD