Logo

ঢাবির ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ২৪ শতাংশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪১
ঢাবির ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ২৪ শতাংশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোটগ্রহণের প্রথম পাঁচ ঘণ্টায় মোট ২৪.১১ শতাংশ ভোট পড়েছে। এখানে তিনটি কেন্দ্র রয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৭,৪৫১ জন। এ পর্যন্ত ১,৭৯৬ জন ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, কেন্দ্র-১ এ মোট ভোটার ২,৯৭৫ জন, যেখানে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ৭৭০টি। কেন্দ্র-২ এ ২,৬১১ ভোটারের মধ্যে ৫৫৯ জন ভোট দিয়েছেন। কেন্দ্র-৩ এ ১,৮৬৫ ভোটারের মধ্যে ৪৬৭ জন ভোট দিয়েছেন।

মোট তিনটি কেন্দ্রের ভিত্তিতে এটি মোট ভোটারের ২৪.১১ শতাংশ। সংশ্লিষ্টরা জানান, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোট শান্তিপূর্ণভাবে চলছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD