২৯৭ আসনের ফল প্রকাশ: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে এবং আগে স্থগিত একটি আসনের ফলাফলও পরে ঘোষণা করা হবে।
ইসি সচিব বলেন, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে। এবারের নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।
বিজ্ঞাপন
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।
বিজ্ঞাপন
‘দ্রত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেয়ার পরই নির্ভুলভাবে গ্যাজেট প্রকাশ করবে ইসি,’ যোগ করেন ইসির সচিব।
তবে আখতার আহমেদ এও বলেন, ‘কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই।’
বিজ্ঞাপন








