বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বিকেলে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জনসাধারণের মধ্যে তার বেতন, ভাতা ও প্রাপ্য সুবিধা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যে ২৪ জন
‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’-এর বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়াও তিনি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন। যদিও সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে থাকেন, সরকার এই ভাড়া সুবিধা প্রযোজ্য রাখে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩ হাজার টাকা। বিমানে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং ১.৫ কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল নির্ধারণ করা আছে। বিনোদন ও ব্যক্তিগত খরচের জন্য প্রধানমন্ত্রীর সম্পূর্ণ ভাতা প্রদান করা হয়।
আরও পড়ুন: মন্ত্রী হিসেবে শপথ নিলেন যে ২৫ জন
সরকার প্রধানের অফিস এবং বাসভবনের মধ্যে যাতায়াতের খরচ সরকার বহন করবে। এছাড়া প্রধানমন্ত্রী ও তার পরিবারের দৈনন্দিন নির্দিষ্ট ব্যয়, বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন এবং অন্যান্য ইউটিলিটি খরচও সরকার বহন করবে।
বিজ্ঞাপন
বিশ্লেষকরা বলছেন, এই সুবিধাসমূহের মাধ্যমে প্রধানমন্ত্রী দপ্তরীয় ও সরকারি দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ব্যয়ের চাপ কমিয়ে পূর্ণ মনোযোগ দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এই ভাতা ও সুবিধা প্রধানমন্ত্রীর নিরাপদ ও সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রদান করা হয়।








