তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।
বিজ্ঞাপন
শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার ২৫ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নতুন সরকারের কার্যক্রম।
নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলটির মিডিয়া সেলের প্রধান হিসেবেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় যোগাযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপনায় অভিজ্ঞতার কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপনের নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।








