Logo

মন্ত্রিসভায় স্থান পাননি বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৮
মন্ত্রিসভায় স্থান পাননি বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতারা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এ মন্ত্রিপরিষদে প্রথমবারের মতো নির্বাচিত বহু সংসদ সদস্য জায়গা পেলেও দলটির কয়েকজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতা এবার অন্তর্ভুক্ত হননি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়।

বিজ্ঞাপন

এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু-ও মন্ত্রিপরিষদে জায়গা পাননি।

উল্লেখ্য, দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া তালিকাভুক্ত বাকি নেতারা পূর্ববর্তী বিএনপি সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD