Logo

তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৫
তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের সম্পর্ক বহু পুরোনো এবং কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে উভয় দেশ পারস্পরিক সম্মান, সমতা ও লাভজনক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারকে মসৃণভাবে শাসনব্যবস্থা পরিচালনায় সমর্থন জানায়।

বিজ্ঞাপন

চীনা প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সকল ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করে চীন-বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করে যাতে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা যায়— এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD