Logo

ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২০
ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মাত্র তিন বছরের ব্যবধানে তিনি তিনটি পৃথক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করালেন, যা দেশের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-কে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি।

এর আগে ২০২৪ সালে শেখ হাসিনা-র নেতৃত্বাধীন সরকার শপথ নেয় রাষ্ট্রপতির হাতেই। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সেই সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার শপথও পড়ান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

সাধারণত একজন রাষ্ট্রপতির মেয়াদকালে এক বা দুইবার মন্ত্রিসভার শপথ গ্রহণের ঘটনা ঘটে। কিন্তু তিন বছরে তিনটি আলাদা সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন ইতিহাস সৃষ্টি করলেন।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দলটি আবার সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী (তিনজন টেকনোক্র্যাট) এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখের উপস্থিতি উল্লেখযোগ্য। ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই প্রথমবার দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হলেন।

প্রথমবার মন্ত্রী হয়েছেন যারা:

তারেক রহমান, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

প্রথমবার প্রতিমন্ত্রী হয়েছেন যারা:

এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD