Logo

নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩
নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সচিবালয় ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। একই দিনে নতুন মন্ত্রিসভার সদস্যরাও নিজ নিজ দপ্তরে দায়িত্ব পালন শুরু করবেন।

বিজ্ঞাপন

সচিবালয়ের ১ নম্বর ভবনের সামনে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। ভবনসংলগ্ন এলাকা যানবাহনমুক্ত রাখা হয়েছে এবং প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সচিবালয়ের অন্যান্য ভবনেও সংশ্লিষ্ট মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।

১ নম্বর ভবন নতুন করে সাজানো হয়েছে। ভবনের নিচে ফুলগাছ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এ ভবনে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে অংশ নেবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি গুলশানের বাসভবন থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রওনা হবেন। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তিনি জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।

দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD