Logo

সাধারণ যাত্রীদের সঙ্গে যানজটে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৫
সাধারণ যাত্রীদের সঙ্গে যানজটে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ যাত্রীদের সঙ্গে একই যানজটে চলার মাধ্যমে ভিভিআইপি প্রটোকল মেনে ভ্রাম্যমাণতার এক নজির স্থাপন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন।

বিজ্ঞাপন

সাধারণত ভিভিআইপি প্রটোকল অনুযায়ী সরকারি পদাধিকারীরা যাতায়াতের আগে রাস্তা খালি করানো হয় এবং সাধারণের চলাচল সীমিত করা হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান’র গাড়ি বহর সচিবালয়ের দিকে যাত্রা করার সময় সাধারণ যানজটের মধ্যে এগিয়ে যেতে দেখা যায়। এসময় তিনি উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ তিনি প্রথম কর্মদিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বেলা ১১টায় সেখানে পৌঁছে তিনি এক মিনিট নীরবতা পালন করেন এবং মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

সাভার থেকে ফিরে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শের-ই বাংলা নগরে আসেন। সেখানে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত করেন।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন তিনি। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যা নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক হিসেবে গণ্য হবে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করার সূচি রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD