Logo

বন্ধ হচ্ছে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫১
বন্ধ হচ্ছে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ ‘Chief Adviser GOB’ বন্ধ হচ্ছে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পোস্টে বলা হয়, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে একটি পোস্টে জানানো হয়েছিল যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ আর সক্রিয় থাকবে না। সেই পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে ১৮ মাসের সহযোগিতা, সমর্থন ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

পোস্টে বলা হয়, আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি ২০২৪ সালের ১৪ আগস্ট খোলা হয়। বর্তমানে পেজটির অনুসারীর সংখ্যা প্রায় ৪৪ লাখের বেশি। পেজটি দেশের অন্তর্বর্তী সরকারের সময়কাল ও বিভিন্ন কর্মকাণ্ডের একটি ডিজিটাল দলিল হিসেবে সংরক্ষিত থাকবে, যা গবেষক, সাংবাদিক ও সাধারণ জনগণ সব সময় দেখতে পারবে।

বিজ্ঞাপন

ফেসবুকের এই পদক্ষেপ দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়কে ডিজিটালভাবে সংরক্ষণ করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে, যেখানে সরকারি কার্যক্রম, নীতি ও সাধারণ মানুষের অংশগ্রহণ সংক্রান্ত তথ্য সমৃদ্ধভাবে সংরক্ষিত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD