২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র্যাব মহাপরিচালক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তবে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এ সময় বিস্তারিত তুলে ধরা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রধান জানান, শহীদ মিনারকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্য মোতায়েন রয়েছে। ইনার ও আউটার প্যারিমিটার ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল এবং স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শহীদ মিনার এলাকা আগেই সুইপিং করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই রয়েছে এবং পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
দেশব্যাপীও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের সময় নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে এবং স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে দায়িত্বে থাকবে।








