Logo

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১১
প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন

কার্যালয়ে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং কয়েকজনকে নাম ধরে ডেকে আলাপ করেন। এতে উপস্থিতদের মধ্যে এক ধরনের আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।

দায়িত্বগ্রহণের এই প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে তার প্রথম অফিসিয়াল কার্যক্রমের সূচনা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD