Logo

রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩
রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার দিবাগত রাত একটার দিকে তারা থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে একদল সন্ত্রাসী একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালায়। এতে মালিক ও শ্রমিকদের ওপর হামলা করে কুপিয়ে আহত করা হয় কয়েকজনকে। ঘটনার বিচার এবং এলাকায় চাঁদাবাজি-ছিনতাই বন্ধের দাবিতে ক্ষুব্ধ শ্রমিক ও ব্যবসায়ীরা রাতে থানা ঘেরাও করেন। বিক্ষোভের সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশ-এর মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বেতন বিতরণের সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া। এতে কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কারখানার শ্রমিকরা অভিযুক্তদের কথিত নেতা রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে অবরুদ্ধ করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার বাবা পুলিশকে খবর দেন। নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হন।

পুলিশ কর্মকর্তা জানান, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদী হয়ে মামলা করেছেন এবং আইনি প্রক্রিয়া চলছে। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD