Logo

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৩৬
২ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, জাতীয় ভোটার দিবস পালনের তারিখ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, তা আগামীকাল বা পরশুর মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, প্রতিবছরের মতো এবারও ২ মার্চ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জাতীয় ভোটার দিবসের মাধ্যমে নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধন, ভোটাধিকার প্রয়োগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়ে থাকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের পরিকল্পনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD