Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাক্ষাৎকালে দেশের জলসীমা সংরক্ষণ, সমুদ্রসম্পদ রক্ষা, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়নের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারি মনোভাব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা রক্ষায় তাদের নিষ্ঠাবান প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখযোগ্য, বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী সর্বদা প্রস্তুত এবং প্রয়োজন অনুযায়ী শান্তি ও সংগ্রামের উভয় পরিস্থিতিতেই কার্যকর ভূমিকা রাখছে। সাক্ষাৎটি দুই পক্ষের মধ্যে সমুদ্রনিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক ও কৌশলগত সুরক্ষা বিষয়ে পরামর্শ ও সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD