বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন কবে? জানালো ইসি

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসন নির্বাচনী এলাকা হিসেবে প্রতিনিধিত্ব করার ঘোষণা দিলে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জন্য উপনির্বাচনের কারণ গত ৩ ফেব্রুয়ারি। কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী না থাকার কারণে গণপ্রতিনিধিত্ব আইনের প্রেক্ষিতে ওই আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের সঙ্গে মোট আসন সংখ্যা ২১২।
বিরোধী দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসনে জয়ী হয়েছে।








