Logo

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩১
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয় এখনও পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি আপাতত স্থিতিশীল এবং সার্বিকভাবে উন্নয়নের দিকে এগোচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান।

বিজ্ঞাপন

উপাচার্য আরও উল্লেখ করেন, দায়িত্ব হস্তান্তরের সময় প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। প্রয়োজনে সরকার বা সংশ্লিষ্টরা চাইলে তিনি কিছু সময় ধরে ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের প্রশাসন পুনর্গঠনের সুযোগ সৃষ্টি করতে সরে দাঁড়াচ্ছেন এবং প্রয়োজনে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি, দ্রুত ডেপুটেশন শেষ করে নিজ বিভাগের মূল শিক্ষকতায় ফিরে যেতে অনুমতি দেওয়ার জন্যও সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD