Logo

জরিমানা না দিয়ে উল্টো বাজার বন্ধের হুমকি: কঠোর শাস্তির দাবি ক্যাবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৯
জরিমানা না দিয়ে উল্টো বাজার বন্ধের হুমকি: কঠোর শাস্তির দাবি ক্যাবের
ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানকে বাধাগ্রস্ত করা এবং বাজার বন্ধের হুমকির ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) ক্যাব সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান স্বাক্ষরিত স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ঢাকার চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, মেসার্স দেওয়ান ট্রেডার্স মাত্র ১০ দিনের মধ্যে ছোলার দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধি করেছে। মূল্যবৃদ্ধির যৌক্তিকতা দেখানোর জন্য ব্যবসায়ীরা ক্রয় সংক্রান্ত বৈধ ক্যাশ মেমো প্রদর্শনে ব্যর্থ হন। বরং স্বীকার করেন, পণ্য ক্রয়ের পর বিক্রির সময়ই ক্যাশ মেমো প্রদান করা হয়, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর পরিপন্থি এবং বাজারে অস্বচ্ছতার প্রমাণ।

বিজ্ঞাপন

জরিমানা আরোপের পর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো ঘোষণা দেন, জরিমানা পরিশোধ করা হবে না। তিনি অন্যান্য ব্যবসায়ীদেরও জড় করে হইচই সৃষ্টি করেন, দোকানপাট বন্ধের হুমকি দেন এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করা হয়।

ক্যাব মনে করে, এই ধরনের কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও আইনের শাসনের পরিপন্থি। সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান শাস্তিযোগ্য অপরাধ। যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে অনিয়ম ও বিশৃঙ্খলা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ক্যাবের প্রধান দাবি:

১. তদারকিমূলক অভিযান বাধাগ্রস্ত ও বাজার বন্ধের হুমকিতে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ।

২. অভিযান নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

৩. ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত করে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অস্বচ্ছ লেনদেন ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।

৪. ব্যবসায়ীদের পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বৈধ ক্যাশ মেমো সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করা এবং এর ব্যত্যয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা।

৫. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসায়ী সংগঠনগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা এবং ঢাকার সঙ্গে দেশজুড়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD