Logo

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান অনুষ্ঠান ও অমর একুশে বইমেলার উদ্বোধন। ওইদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। পরে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুটি আয়োজন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। তবে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে স্বচ্ছতার অভাব এবং সময় স্বল্পতার অভিযোগ তুলে দেশের প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য মেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD