Logo

ঢাকার বাতাস আজ খুব ‘অস্বাস্থ্যকর’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০
ঢাকার বাতাস আজ খুব ‘অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩৮৮, যা ‘দুর্যোগপূর্ণ’ মাত্রার দূষণ নির্দেশ করে। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার AQI স্কোর ছিল ১৮৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২২৩), যা ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রায় রয়েছে। তৃতীয় অবস্থানে আছে আফগানিস্তানের কাবুল (স্কোর ১৯৭)। চতুর্থ স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৮৮) এবং পঞ্চম স্থানে ইরাকের বাগদাদ (স্কোর ১৮৭)।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত বায়ু শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং ঘরের ভেতরে বায়ু বিশুদ্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD