Logo

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬
যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার জুরাইন হুন্ডিগড় এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. আজিজুল ইসলাম (৫৮) ও মো. সাইফুল ইসলাম (৫৫)।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে নেওয়া পথচারী মো. খোকন জানান, জুরাইন হুন্ডিগড় এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, আজিজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাসা সতীশ সরকার রোড এলাকায়। অন্যদিকে, সাইফুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। তিনি গেন্ডারিয়ার ডিআইটি মসজিদ এলাকার একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি তিন কন্যাসন্তানের জনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD