Logo

পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬
পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা সেনানিবাস–এর সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

দাপ্তরিক সফরের বিশেষ অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ হাতে পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তাদের নতুন পদে র‌্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD