Logo

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৬
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে, যাতে কাউন্টারে ভিড় কমানো যায়।

বিজ্ঞাপন

এবারও পশ্চিম ও পূর্বাঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট ছাড়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকালে বিক্রি শুরু হবে। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট দুপুরে ছাড়া হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া (মোট ২০টি) বিশেষ ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই অনলাইনে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD