Logo

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৭
জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইযোদ্ধাদের পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এ ছাড়া জুলাই শহিদদের তালিকা পুনর্গঠন করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারা ব্যক্তিদের সংযোজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন, এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব বা বৈষম্য থাকবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD