Logo

সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:২৩
সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কম্পনটি টের পাওয়া যায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এর আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে একই মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

বিজ্ঞাপন

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন তখন জানিয়েছিলেন, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের ছাতক উপজেলা। উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এরও আগে ১০ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩২ মিনিটে সিলেট অঞ্চলে ৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। একের পর এক ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD