হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি কৃষকদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে পাট উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
বিজ্ঞাপন
এ সময় উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা বিবেচনায় রেখে আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী পণ্য উদ্ভাবনে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্বল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বাজারজাত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সৃজনশীল তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে হবে এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে।
বিজ্ঞাপন
বিস্তারিত আসছে...







