Logo

ছুটির দিনে বইমেলায় ‘শিশু প্রহর’, জমেছে পাঠক-পরিবারের ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ, ২০২৬, ১৬:১১
ছুটির দিনে বইমেলায় ‘শিশু প্রহর’, জমেছে পাঠক-পরিবারের ভিড়
ছবি: সংগৃহীত

ছুটির দিনের সুযোগে রাজধানীর বইমেলায় ‘শিশু প্রহর’কে ঘিরে ছিল শিশুদের উচ্ছ্বাস আর আনন্দের সরব উপস্থিতি। স্কুলের পড়াশোনা বা ব্যস্ততার চাপ না থাকায় শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমায় ক্ষুদে পাঠকরা।

বিজ্ঞাপন

মেলার মূল প্রাঙ্গণে সকাল থেকে শিশু ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিশুদের জন্য আয়োজন করা হয় নানা ধরনের বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যক্রম। এর মধ্যে ছিল পাপেট শো, বায়োস্কোপ প্রদর্শনীসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন।

পাপেট শোর মাধ্যমে শিশুদের বই পড়ার গুরুত্ব এবং ভালো কাজের বার্তা তুলে ধরা হয়। অন্যদিকে বায়োস্কোপে দেখানো হয় শিক্ষামূলক গল্প ও নানা বিষয়ভিত্তিক দৃশ্য, যা শিশুদের কাছে দারুণ আকর্ষণ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

শুধু বিনোদনই নয়, বই কেনাকাটাতেও ছিল শিশুদের আগ্রহ। বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের পছন্দের গল্প, রূপকথা, বিজ্ঞান কিংবা ছবি সংবলিত বই কিনতে দেখা যায় অনেক শিশুকে। তাদের সঙ্গে থাকা অভিভাবকেরাও আগ্রহ নিয়ে শিশুদের জন্য নানা ধরনের বই সংগ্রহ করেন।

অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের চার দেয়ালের গণ্ডি থেকে বের করে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। একই সঙ্গে এটি শিশুদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সব মিলিয়ে ছুটির দিনে শিশুদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ, যা দর্শনার্থীদের জন্যও হয়ে ওঠে এক আনন্দমুখর অভিজ্ঞতা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD