Logo

খালেদা জিয়া পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা, পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১২:৫৩
খালেদা জিয়া পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা, পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

এবারও পাঁচটি ক্যাটাগরিতে নারীদের এ সম্মাননা প্রদান করা হয়। এই ক্যাটাগরিগুলো ও পুরস্কারপ্রাপ্তরা হলেন:

গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী – খালেদা জিয়া; অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী – নুরুন নাহার আক্তার; শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী – মোছা. ববিতা খাতুন; সফল জননী – নুরবানু কবীর; নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী – মোছা. শমলা বেগম; সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী – মোছা. আফরোজা ইয়াসমিন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “শত কষ্ট ও অত্যাচারের পরও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে। নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়।”

ডা. জুবাইদা রহমান আরও বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ হবে, যেখানে সব নারী নিরাপদ থাকবেন। নারী দিবস হবে সাম্যতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রদানের দিন।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD