শিক্ষামন্ত্রী মিলনের মায়ের মৃত্যুর খবর গুজব

ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) শিক্ষামন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি স্পষ্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সত্য নয়।
এছাড়া সবাইকে অনুরোধ করা হয়েছে, এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করতে।
জেবি/জেএইচআর








