পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক এই সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে টেকসই অংশীদারিত্ব এবং অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
জেবি/এসডি








