Logo

সৌদি আরবে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত, শোক জানালো সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৮:৫০
সৌদি আরবে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত, শোক জানালো সরকার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিরীহ বেসামরিক বাংলাদেশিদের প্রাণহানির ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন। হামলায় আহত হওয়া বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন।

বাংলাদেশ নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন সব ধরনের হামলার তীব্র নিন্দা জানায় এবং সংশ্লিষ্ট সবপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। একই সঙ্গে পরিস্থিতি প্রশমনে এবং প্রাণহানিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চলমান পরিস্থিতির ওপর সরকার নিবিড়ভাবে নজর রাখছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD