Logo

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১২:০২
বিরোধীদলীয় নেতা হিসেবে  স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় একটি গেজেট প্রকাশ করেছে।

গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১–এর বিধি ২(১)(ত) অনুযায়ী তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই গেজেটে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধী হিসেবে যে সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, সেই ভিত্তিতেই স্পিকার এ স্বীকৃতি দিয়েছেন।

সূত্র: বাসস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD