র্যাব, সিআইডি ও এসবিতে নতুন প্রধান নিয়োগ, প্রজ্ঞাপন জারি

সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনের অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞাপন
একই দিনে সরকার খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগের প্রজ্ঞাপনও জারি করেছে। মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। মাদারীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে। এছাড়া সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।







