Logo

যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ১৮:৩৩
যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২১ মার্চ) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের দিন সকালে এই সৌজন্য সাক্ষাতে দুইজন একে অপরকে শুভেচ্ছা জানান এবং উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার সহধর্মিণী জুবাইদা রহমান ছাড়াও কন্যা জাইমা রহমান অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তাদের দুই সন্তান জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD