Logo

মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ২০:০৩
মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি: স্পিকার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল, সেটি আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে ঈদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, আমরা আশা করব নবনির্বাচিত সংসদ ও জনগণ মিলিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে। গণতন্ত্রের নবযাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে এবং জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছে। এই আশা পূরণে জাতীয় সংসদের সদস্যদের একতাবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। এর প্রভাবের কারণে আমাদের মতো দেশের অর্থনীতি বিড়ম্বনায় পড়তে পারে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন এই যুদ্ধ শিগগির শেষ হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD