Logo

চারদিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১২:২৩
চারদিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রটোকল দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় ঢাকা থেকে রওনা দিয়ে তিনি প্রায় পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রথম দিন বিশ্রামে থাকবেন তিনি।

পরদিন ২৯ মার্চ বেলা ১১টায় আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সফরের তৃতীয় দিন ৩০ মার্চ সকালে সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।

চার দিনের সফর শেষে ৩১ মার্চ পাবনা ক্যাডেট কলেজ থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD