Logo

৩ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের মূল লক্ষ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১৮:১৫
৩ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের মূল লক্ষ্য
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য আগামী তিন মাসে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো। তিনি বলেন, ইশতেহারের পরিকল্পনা অনুযায়ী কর-জিডিপি অনুপাতকে নির্ধারিত লক্ষ্য পর্যন্ত নিয়ে আসাই সরকারের অগ্রাধিকার।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়কর ও রাজস্ব আহরণ সংক্রান্ত টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উল্লেখ করেন, পূর্ববর্তী সরকার রাজস্ব আয়কে প্রকৃত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীনভাবে দেখেছে। গোষ্ঠীতন্ত্রের কারণে কর-জিডিপি হার নিম্নমুখী ছিল, যা দরিদ্রদের সংখ্যা বৃদ্ধি করেছে। বর্তমান সরকার এই পরিস্থিতি পরিবর্তনের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারিত করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না, তা নিশ্চিত করতে অর্থের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। রাজস্ব আয় বৃদ্ধির জন্য করের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ এবং আহরণ কার্যক্রমে জোর দেওয়া হবে।

ড. তিতুমীর বলেন, নতুন সরকার উত্তরাধিকার সূত্রে ধ্বস্ত অর্থনীতি পেয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট যেন একটি অতিরিক্ত চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায়, সেই ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD