Logo

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৩:৩৮
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারের সহায়তায়, দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বলেন, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ এবং সরকারের কোনো নির্দেশনা নেই। সারা দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত মেনে চলবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনের স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজারের ক্ষেত্রে রাত ৮টার সময়সীমা প্রযোজ্য হবে না।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD