Logo

রাশিয়া থেকে জ্বালানি আমদানির চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৮:১২
রাশিয়া থেকে জ্বালানি আমদানির চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে পাঠানো বাংলাদেশের চিঠির এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

তিনি বলেন, দেশের জ্বালানি মজুত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ডিজেল সরবরাহেও কোনো ঘাটতি নেই। নির্ধারিত মাসিক পরিকল্পনা অনুযায়ী জ্বালানি আমদানি কার্যক্রম চলছে এবং তেলবাহী জাহাজগুলো সময়মতো পৌঁছাচ্ছে। এপ্রিল মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে চিঠি পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ছয় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির জন্য বিশেষ ছাড় চাওয়া হয়েছে। বর্তমানে সেই অনুরোধের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এদিকে, যুক্তরাষ্ট্র সফরকালে এক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হলে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং এর প্রভাব নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টরা বলেন, আপাতত সংকট না থাকলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD